বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সর্বশেষ
১৩তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে রনি তানভীরের ‘হ্যালো মা’ অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা




৪৫ বছর গোসল না করেননি তিনি!

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৯

কৈলাস সিংহের বাড়ি ভারতের বারাণসীতে। তিনি ৪৫ বছর ধরে গোসল করেন না। তার মতে, একমাত্র পুত্রসন্তানই তাকে পারবে গোসল করাতে।

কৈলাস ১৯৭৪ থেকে চার দশকেরও বেশি সময় তিনি গোসল করেন না। তার সেই বছরই বিয়ে হয়েছিল। কৈলাসের দাবি, এক সাধু তাকে বলেছিলেন, গোসল না করলে তিনি পুত্রসন্তান লাভ করবেন।

আদেশ শিরোধার্য করে তিনি গোসল বন্ধ করে দিলেন। কিন্তু সাধুর ভবিষ্যৎবাণী ফলেনি। কৈলাসের সাতজন সন্তানই মেয়ে। গোসল না করেও পুত্রসন্তান পাননি তিনি।

তার স্ত্রী কলাবতী দেবী বিদ্রোহ ঘোষণা করেছেন। একসঙ্গে না থাকার হুমকি দিয়েছেন। কিন্তু কোনও লাভ হয়নি। গোসল করার জন্য বলে বলে হাল ছেড়ে দিয়েছেন মেয়েরাও। কিন্তু টলানো যায়নি কৈলাসকে।

কৈলাস বলেছেন, একমাত্র পুত্রসন্তানই তাকে পারবে গোসল করাতে। এ জন্মে হবে না। পরজন্মে পুত্রসন্তানের পিতা হয়ে গোসল করবেন তিনি।

সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765