রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




৪০ বছর ধরে কাচ খাওয়াই যার নেশা

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৯

মজা করার জন্য অনেকেই অনেক ধরনের কাজ করে থাকেন। তাই বলে দীর্ঘ ৪০ বছর ধরে কাচ খাওয়ার কথা ভাবতে পারেন না কেউ। এরকমই ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে। এক আইনজীবী ৪০ বছর ধরে কাচ খাচ্ছেন। দেশটির মধ্যপ্রদেশের দিনদোরি জেলার বাসিন্দা ঐ আইনজীবীর নাম দয়ারাম সাহু।

এই অভ্যাস খারাপ বলে মানলেও জানালেন গত চার দশকের বেশি সময় ধরে এটাই একমাত্র নেশা তার ৷ আর এর প্রভাবে তার দাঁতের পাশাপাশি প্রভাব পড়ছে শরীরের উপরেও। এক সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি জানিয়েছেন, ৪০ বছর ধরে এটাই তার নেশা। কাচ খাওয়ার জন্য তার দাঁতের খুব ক্ষতি হচ্ছে। আগে অনেক বেশি কাচ খেলেও এখন কমিয়ে দিয়েছেন। নেশার জন্য তিনি নিজে কাচ খেলেও বাকিদের এটা করতে বারণই করেছেন ৷
তিনি আরও জানান, ‘‌নিছক মজার ছলেই তিনি খেয়েছিলেন; তবে প্রথমবার কাচ খাওয়ার পরে তার বেশ ভালই লেগেছিল। কিন্তু তারপর ধীরে ধীরে এটা তার নেশাতে পরিণত হয়ে যায়।’ এ ঘটনা সিয়ে শাহাপুরের সরকারি হাসপাতালের ডক্টর সাতেন্দ্র পারাস্তে জানিয়েছেন, এমন চেষ্টা করাও উচিত নয়। এর ফলে শরীরের ভেতরে অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে।

তিনি আরও জানিয়েছেন, যেহেতু কাচ হজম করা যায় না তাই শরীরের ভেতরে গেলে এটা ক্ষতি করতে পারে। শরীরের ভেতরের কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হতেও পারে বলে জানিয়েছেন যার ফলে ঘা হয়ে যেতে পারে। তাই এই চেষ্টা না করতে পরামর্শ তার।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765