মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




২ লাখ ইয়াবাসহ ৮ মিয়ানমার নাগিরক আটক, ট্রলার জব্দ

কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০১৯

কক্সবাজারের সেন্টমাটিনের দক্ষিণ বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে মিয়ানমার থেকে ট্রলারে পাচারকালে ২ লাখ পিস ইয়াবাসহ ৮ মিয়ানমার নাগরিককে আটক করেছে কোস্টগার্ডের সদস্যরা। এ সময় ট্রলারটিও জব্দ করা হয়।

আটক মিয়ানমারের নাগরিকরা হলেন- মোঃ দইল্লা (২০), মোঃ রবি আলম (১৭), মোঃ আলম (২৫), মোঃ শফিকুল (১৮), মোঃ নুর (১৮), মোঃ নুর আলম (৩০), আলী আজমত (২০), নুরুল আমীন (৩৫)।
বৃহস্পতিবার গভীর রাতে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ বঙ্গোপসাগর এলাকা থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।

বাংলাদেশ কোস্টগার্ড চট্টগ্রাম পূর্ব জোনের স্টাফ অফিসার অপারেশন লেঃ কমান্ডার সাইফুল ইসলাম বলেন, বৃহস্পতিবার গভীর রাতে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের অধীনস্থ টেকনাফ কোস্টগার্ড ষ্টেশান কমান্ডার লেঃ সোহেল রানার নেতৃত্বে বিশেষ টিম গোপন সংবাদে সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে অভিযানে যায়। এ সময় গভীর সাগর এলাকা দিয়ে মিয়ানমার থেকে একটি ট্রলার আসতে দেখে থামানোর সংকেত দেয়। এতে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ট্রলারটি পালিয়ে যেতে চাইলে কোস্টগার্ড সদস্যরা ধাওয়া করে ট্রলারটি আটক করে। পরে ট্রলারে তল্লাশি চালিয়ে ২ লাখ পিস ইয়াবাসহ ৮ মিয়ানমার নাগরিককে আটক করা হয়। ইয়াবাসহ আটক মিয়ানমার নাগরিকদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর আইনী প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওই কর্মকর্তা।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765