বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




২৯৯ যাত্রী নিয়ে শাহজালালে সৌদি বিমানের জরুরি অবতরণ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: সোমবার, ২১ অক্টোবর, ২০১৯

২৯৯ যাত্রী নিয়ে সৌদি এয়ারলাইন্সের একটি বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। বিমানটি নিরাপদেই অবতরণ করতে পারায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে বিমানটি জরুরি অবতরণ করে।
এর আগে ২৯৯ জন আরোহী নিয়ে স্থানীয় সময় বিকেল ৪টা ২৩ মিনিটে চীনের বাণিজ্যিক নগরী গুয়াংজু থেকে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের এসভি ৮৮৫ ফ্লাইটটি ছেড়ে আসে।

ফ্লাইটটি রিয়াদে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় অবতরণের কথা ছিল। কিন্তু বাংলাদেশের কাছাকাছি আসার পর প্লেনের ইঞ্জিনে হঠাৎ ত্রুটি দেখা দেয়। এ অবস্থায় এর পাইলট বিমানটিকে ঢাকার শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। পরে পাইলট বোয়িং ৭৮৭-৯ বিমানটি হযরত শাহজালালে নিরাপদেই অবতরণ করান।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার এএইচএম তৌহিদ-উল আহসান গণমাধ্যমকে জানান, পাইলট জরুরি অবতরণের সিদ্ধান্ত জানানোর পরই আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখি। আর কোনো সমস্যা ছাড়াই
বিমানটি নিরাপদে অবতরণ করে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765