শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৫৭১, দু’জনের মৃত্যু,

নতুন বার্তা ডেস্ক
  • প্রকাশ: শুক্রবার, ১ মে, ২০২০

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও দু’জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৭০ জনে। একদিনে নতুন করে করোনা সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৫৭১ জন। এখন পর্যন্ত করোনায় মোট শনাক্ত হলেন আট হাজার ২৩১ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৪ , এ নিয়ে মোট সুস্থ হয়েছন ১৭৪ জন।

শুক্রবার (১ মে) বেলা ২টা ৩০ মিনিটে দেশের কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিন অনলাইনে প্রচারিত হয়। বুলেটিনে ভিডিও কনফারেন্সে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় যে দু’জন মারা গেছেন তার মধ্যে একজন পুরুষ ও একজন নারী। মৃত্যুবরণকারীদের মধ্যে একজন ষাটোর্ধ্বে। আরেকজন ৫১ বছর বয়সী। একজন ঢাকার ভেতরে, আরেকজন ঢাকার বাইরে। ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫৯৫৮টি। আর নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৫৭৩টি। এর মধ্যে ৫৭১ জন শনাক্ত হয়েছে। সারাদেশে ৩১টি ল্যাবে এসব নমুনা পরীক্ষা করা হয়েছে।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765