বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ
পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার




২১৬ জন নিয়োগ দেবে দুদক

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯

আট পদে মোট ২১৬ জনকে নিয়োগ দেবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিজ্ঞপ্তিতে প্রকাশিত উল্লেখিত জেলার প্রার্থীরা অনলাইনে এই পদগুলোর জন্য আবেদন করতে পারবেন ২০ সেপ্টেম্বর বিকেল ৬টা পর্যন্ত। আবেদন করা যাবে http://acc.teletalk.com.bd এই ঠিকানায়।

আবেদনকারীর বয়স ১ সেপ্টেম্বর, ২০১৯ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

এতে সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে ১৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের জন্য প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস হতে হবে।

১০৯ জনকে নিয়োগ দেওয়া হবে ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর পদে। এজন্য প্রার্থীকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে। ক্যাশিয়ার পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের জন্য প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস হতে হবে।

গাড়িচালক হিসেবে ১২ জনকে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীর এসএসসি পাসসহ ভারী ও হালকা যান চালানোর লাইসেন্স থাকতে হবে। কনস্টেবল পদে ২৬ জনকে নিয়োগ দেওয়া হবে। এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে এ পদে আবেদন করা যাবে।

ডেসপাস রাইডার পদে দু’জনকে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে এসএসসি পাসসহ মোটরসাইকেল চালানোর লাইসেন্সসহ অভিজ্ঞতা থাকতে হবে। নিরাপত্তারক্ষী পদে ১২ জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাস। অফিস সহায়ক পদে ৩৫ জনকে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে অষ্টম শ্রেণি পাস হতে হবে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765