শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সর্বশেষ
বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন




২০ মিনিটে ফিলিপাইনে দুবার ভূমিকম্প, নিহত ৭

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: শনিবার, ২৭ জুলাই, ২০১৯
একই দিনে দুবার ভূমিকম্পে কেঁপে উঠলো ফিলিপাইন

ফিলিপাইনে একই দিনে পরপর দুবার শক্তিশালী ভূমিকম্পে অন্তত সাত জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন জানিয়েছে, শনিবার স্থানীয় সময় ভোর সোয়া ৪টার দিকে দেশটির উত্তরাঞ্চলীয় দ্বীপপুঞ্জে আঘাত হানে। এর মাত্রা ছিল ৬ দশমিক ৪।

এর ২০ মিনিট পর বাটানস প্রদেশে রিখটার স্কেলে ৫ দশমিক ৯ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে।

বাটানস প্রদেশীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা পরিষদের প্রধান রোলডান এসকুদিল এক সাক্ষাতকারে বলেছেন, ভূমিকম্পের সময় বেশিরভাগ মানুষ ঘুমিয়ে থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

ভূমিকম্পে অসংখ্য ঘর-বাড়ি ধসে পড়েছে। সড়কে ফাটল সৃষ্টি হওয়ায় বেশ কিছু এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।

তবে আপাতত সুনামির আশঙ্কা নেই বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অফিস।

দ্য স্ট্রেইটস টাইমস জানিয়েছে, পরপর দুই ভূমিকম্পে আটজন নিহত ও কমপক্ষে ৬০ জন আহত হয়েছেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765