শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




১৬ পণ্যের লাইসেন্স বাতিল করলো বিএসটিআই

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: মঙ্গলবার, ১১ জুন, ২০১৯

৫২টি পণ্য নিম্নমানের হওয়ায় ৪৩টি প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত এবং ৯টির লাইসেন্স বাতিল করেছিল বিএসটিআই। লাইসেন্স স্থগিত ৪২টি প্রতিষ্ঠানের পণ্য পুনরায় সংগ্রহ করে পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৬টি মানোত্তীর্ণ হওয়ায় তাদের ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করেছে বিএসটিআই। আর ১৬টি প্রতিষ্ঠানের পণ্য নিম্নমানের হওয়ায় সেগুলোর লাইসেন্স বাতিল করা হয়েছে।
মঙ্গলবার (১১ জুন) বিএসটিআই পরিচালক (সিএম) ইঞ্জিনিয়ার এম ইসহাক আলীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, খোলাবাজার থেকে বিভিন্ন পণ্যের ৪০৬টি নমুনা কিনে পরীক্ষা করা হয়। প্রথম ধাপে পাওয়া ৩১৩টির মধ্যে ৫২টির নমুনায় নিম্নমান পাওয়া যায়। এর মধ্যে ৪৩টি প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত এবং ৯টি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হয়। স্থগিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৪২টি প্রতিষ্ঠানের নমুনা পুনরায় সংগ্রহ করা হয়। একটি প্রতিষ্ঠান নমুনা (বাংলাদেশ এডিবল অয়েল লিমিটের রূপচাঁদা ব্র্যান্ড সরিষার তেল) সরবরাহ না করায় সেটির লাইসেন্সের ওপর স্থগিতাদেশ বহাল রয়েছে। এই ৪২টির মধ্যে ২৬টি মানোত্তীর্ণ হওয়ায় সেগুলোর লাইসেন্স স্থগিতাদেশ প্রত্যাহার এবং ১৬টি নিম্নমানের হওয়ায় সেগুলোর লাইসেন্স বাতিল করা হলো।
লাইসেন্স বাতিল ১৬ পণ্য হলো মিষ্টি মেলার লাচ্ছা সেমাই, ডানকান’স মিনারেল ওয়াটার, পুষ্টি সরিষার তেল, নূর স্পেশাল লবণ, দাদা সুপার লবণ, তিন তীর লবণ, মদিনা, স্টারশিপ লবণ, তাজ লবণ, মোল্লা সল্ট, প্রাণ হলুদের গুঁড়া, প্রাণ লাচ্ছা সেমাই, জেদ্দা লাচ্ছা সেমাই, ড্যানিশ কারি পাউডার, ড্যানিশ হলুদের গুঁড়া, সান চিপস ও অমৃত লাচ্ছা সেমাই।
স্থগিতাদেশ প্রত্যাহার করা পণ্যগুলো হলো দিঘী ড্রিংকিং ওয়াটার, আররা ড্রিংকিং ওয়াটার, এসিআই পিওর লবণ, এসিআই পিওর ধনিয়া গুঁড়া, মধুমতি লবণ, ডুডলস নুডুলস, প্রাণ কারি পাউডার, তীর সরিষার তেল, জিবি সরিষার তেল, ফ্রেশ হলুদের গুঁড়া, বাঘাবাড়ী স্পেশাল ঘি, মধুবন লাচ্ছা সেমাই, ওয়েল ফুড লাচ্ছা সেমাই, মিঠাই লাচ্ছা সেমাই, মধুফুল লাচ্ছা সেমাই, মেহেদী বিস্কুট, নিশিতা সুজি, মঞ্জিল হলুদের গুঁড়া, ডলফিন মরিচের গুঁড়া, ডলফিন হলুদের গুঁড়া, সূর্য মরিচের গুঁড়া, কিং ময়দা, গ্রিন ল্যান্ডস মধু, রূপসা ফারমেন্টেড মিল্ক, শান হলুদের গুঁড়া এবং মক্কা চানাচুর।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765