শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




১০ দিনের মধ্যে পেঁয়াজের বাজার স্বাভাবিক হবে: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ: শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৯

আগামী ১০ দিনের মধ্যে পেঁয়াজের বাজার স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, কিছু ষড়যন্ত্রকারী ও অসাধু ব্যবসায়ীর জন্যই আজ পেঁয়াজের দাম বেশি। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সাত দিন ধরে সর্বোচ্চ চেষ্টা করছে। পরিস্থিতি স্বাভাবিক করতে যত ভর্তুকি লাগে দেওয়া হবে। আগামী ১০ দিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।

শুক্রবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত সংগঠন ‘মুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের’ দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা জানান। ফেডারেশনের সভাপতি শুক্কুর মাহামুদের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআইর সহসভাপতি ও বিজিএমইএর সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, আমাদের দেশে পেঁয়াজ লাগে ২৫ লাখ টন। দেশে যা উৎপাদন হয় তা থেকে পচেগলে যাওয়ার পরও থাকে ১৮ লাখ টন। বাকি ৭-৮ লাখ টন পেঁয়াজ আমদানি করতে হয়। সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এই চার মাসে আমদানি বেশি প্রয়োজন হয়। আমদানির ৭৫ শতাংশ ভারত থেকে আনা হয়। গত ২৯ সেপ্টেম্বর ভারত সে আমদানি বন্ধ করে দেয়। এরপর সরকার বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি করার চেষ্টা করে এখন সফল হয়েছে। গত তিন দিনে ১৫০ থেকে ২০০ টন পেঁয়াজ ঢাকা এয়ারপোর্টে নেমেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের সর্বোচ্চ চেষ্টা আছে।

পোশাক শ্রমিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, এ শিল্পের উন্নয়নে এগিয়ে যাওয়ার পেছনে শ্রমিকদের ঘাম রয়েছে। বাইরের ষড়যন্ত্র ও এনজিওদের সুবিধা এ শিল্পকে যেন ধ্বংস না করতে পারে, এ বিষয়ে শ্রমিকদের সতর্ক থাকতে হবে। তিনি বলেন, একটা জায়গায় আমরা সবাই এক- সেটি হলো আমরা বাংলাদেশের মানুষ। আমরা মুক্তিযুদ্ধের চেতনার মানুষ। আপনারা কোনো ষড়যন্ত্র সফল হতে দেবেন না।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765