বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




হাতের স্পর্শেই জ্বলছে বৈদ্যুতিক বাল্ব, ‘অদ্ভুত’ ক্ষমতা ভাই-বোনের!

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: বুধবার, ৩১ জুলাই, ২০১৯

শুধু হাত দিয়ে ছুঁয়ে দিলেই জ্বলে উঠছে বৈদ্যুতিক বাল্ব। অদ্ভূত এই কান্ড ঘটাচ্ছে ভারতের তেলেঙ্গনার আদিলাবাদের দুই ভাইবোন। আদিলাবাদ জেলার ভেলা মন্ডলের সিরসানা গ্রামের দুই ভাইবোন সমীর এবং সানিয়া। শুধু তারা হাত দিয়ে ছুঁলেই জ্বলে উঠছে এলইডি বাল্ব।

কৃষিশ্রমিক বাবা শেখচাঁদ পাশার দুই সন্তানের এই আজব ক্ষমতা আচমকা সমীর আর সানিয়াকে খবরের শিরোনাম করে তুলেছে। পাশাদের ছোট বাড়িতে এখন নিত্যদিনই ভেঙে পড়ছে ভিড়। পাশা জানালেন, কিছুদিন আগে তিনি ঘরের জন্য একটি এলইডি বাল্ব কিনে এনেছিলেন। সমীর সেটা বাবার কাছ থেকে নিয়ে ধরতেই বাল্বটি জ্বলে ওঠে। চমকে ওঠেন পাশা।
তারপর বেশ কয়েকবার একইভাবে ছেলেকে বাল্বটি স্পর্শ করতে বলেন তিনি। এবং প্রতিবারই তাকে অবাক করে জ্বলতে থাকে আলো। ভাইয়ের এই অদ্ভূত ক্ষমতা তার বোনের মধ্যেও প্রকাশ পায় কিনা দেখতে মেয়ে সানিয়াকেও বাল্বটি ধরতে বলেন পাশা। যথারীতি সানিয়ার স্পর্শে জ্বলে ওঠে বাল্ব।

এরপর তিনি নিজে বাল্বটি ছুঁয়ে দেখেন। কিন্তু বুঝতে পারেন তার মধ্যে সেই ক্ষমতা নেই। এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে যায় আদিলাবাদ জেলাজুড়ে। এই বিষয়ে এখনও কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যা মেলেনি বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765