রবিবার, ২৪ মে ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ
পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার




হবিগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত, ৪ পুলিশ আহত

হবিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ৫ আগস্ট, ২০১৯

হবিগঞ্জের চুনারুঘাটে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সর্দার সুলাইমান মিয়া (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পুলিশের ৪ সদস্য। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার ভোরে উপজেলার ডেউয়াতলি কালিনগর এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

চুনারুঘাট থানার (ওসি) শেখ নাজমুল হক বলেন, কালিনগর এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। এসময় পুলিশ সেখানে পৌঁছা মাত্র ডাকাতদল পুলিশের উপর গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে এক ডাকাত গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, রামদাসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আহত ৪ পুলিশ সদস্য এএসআই সাদেক, কনস্টেবল কবির হোসেন, মাহী আহমেদ ও শাহীন আহমেদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765