সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
সর্বশেষ
পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার




হন্ডুরাসে নৌকাডুবিতে ২৬ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক :
  • প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৯

মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসে একটি মাছ ধরার নৌকা ডুবে গিয়ে অন্তত ২৬ জনের প্রাণহানি হয়েছে।

স্থানীয় সময় বুধবার দেশটির পূবাঞ্চলে ক্যারিবিয়ান উপকূলের মস্কুইটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

বিরুপ আবহাওয়ার কবলে পড়ে ডুবে যাওয়া ওই নৌকা থেকে ৪৭জনকে উদ্ধার করা হয়েছে।

সশস্ত্র বাহিনীর মুখপাত্র ডোমিঙ্গো মিজা এতথ্য নিশ্চিত করে জানান, জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিদের ও মৃতদেহগুলোকে স্থানীয় শহর পুয়ের্তো লিম্পারাতে নেওয়া হচ্ছে।

স্থানীয় গণমাধ্যম বলছে, নৌকাটি ডুবে যাওয়ার আগে একটি জরুরি বার্তা পাঠিয়েছিলেন নাবিক; তবে এর কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।

চিংড়ি ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ার পরই ৭০টনবাহী ওই নৌকাটি জেলেদের নিয়ে মাছ ধরতে রওনা হয়। উপকূলীয় অঞ্চলটিতে সম্প্রতি শুরু হওয়া মাছ ধরার এ কার্যক্রম আগামী ফেব্রুয়ারি জুড়ে চলবে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765