শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




হঠাৎ ঢাকায় শ্রাবন্তী

বিনোদন ডেস্ক
  • প্রকাশ: শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০১৯

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী এখন ঢাকায়। বর্তমানে তিনি বাংলাদেশের ‘বিক্ষোভ’ ছবিতে কাজ করছেন। শাপলা মিডিয়া প্রযোজিত এ সিনেমার শুটিং করতেই বৃহস্পতিবার রাতে হঠাৎ করেই বাংলাদেশে এসেছেন শ্রাবন্তী।

আজ শুক্রবার গাজীপুরে ছবিটির শুটিংয়ে অংশ নেবেন তিনি। চলতি মাসের শুরুর দিকে ছবিটির শুটিং শুরু হয় কলকাতায়। ছবিটি পরিচালনা করছেন শামীম আহমেদ রনি। ছবিটিতে শ্রাবন্তী ছাড়াও আরো অভিনয় করছেন শান্ত খান, বলিউডের রাহুল দেব প্রমুখ। এতে একটি আইটেম গানে পারফর্ম করবেন সানি লিওন।

উল্লেখ্য, সর্বশেষ তাকে বাংলাদেশের ‘যদি একদিন’ সিনেমায় দেখা গেছে। মোস্তফা কামাল রাজ পরিচালিত ছবিতে তিনি তাহসানের বিপরীতে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765