শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ
১৩তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে রনি তানভীরের ‘হ্যালো মা’ অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা




হঠাৎ গতি পরিবর্তন, খুলনার ট্রেন রাজশাহীর দিকে!

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ২১ অক্টোবর, ২০১৯

চিত্রা এক্সপ্রেস ট্রেনটি ছিল খুলনাগামী। ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটির নিয়ম অনুযায়ী থামার কথা ঈশ্বরদী জংশন স্টেশনে। কিন্তু সেখানে না থেমে ঈশ্বরদী বাইপাস স্টেশন হয়ে চলে যায় রাজশাহীর দিকে। গতকাল রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

চিত্রা এক্সপ্রেসের যাত্রীরা জানান, গতকাল রবিবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টায় ঢাকার কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যায় খুলনাগামী চিত্রা এক্সপ্রেস। যথারীতি রাত সাড়ে ১২টায় ঈশ্বরদী জংশন স্টেশনে যাত্রা বিরতির কথা ছিল। কিন্তু ট্রেনটি রাত সোয়া ১২টায় ঈশ্বরদী জংশন স্টেশনে না এসে রাজশাহী অভিমুখে ঈশ্বরদী বাইপাস স্টেশনের দিকে চলে যায়। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা শুরু করে চিৎকার চেঁচামেচি। পরে ট্রেনের চালক বাইপাস স্টেশনে গিয়ে ট্রেন থামিয়ে দেন। সেখানে প্রায় দুই ঘণ্টারও বেশি সময় অপেক্ষার পর ট্রেনটি ঈশ্বরদী জংশন স্টেশনে আসে।

এ সময় যেসব যাত্রীর ঈশ্বরদী জংশন স্টেশনে নামার কথা তারা দেড় ঘণ্টা বাইপাস স্টেশনে অপেক্ষার পর বাধ্য হয়ে অটোবাইকে ঈশ্বরদী শহরে চলে যান।

যদিও রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আবদুল্লাহ আল-মামুন জানিয়েছেন, এটি পূর্বসিদ্ধান্ত অনুযায়ী করা হয়েছে। ট্রেনটির মুখ ঘোরানোর জন্য দুই-তিন বছর পর পর এটি করতে হয়।

সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765