শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা ৩০ জুন পর্যন্ত শিথিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ: রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯

জাতীয় সংসদে পাস হওয়া সড়ক পরিবহন আইন ২০১৮ এর কয়েকটি ধারা আগামী ৩০ জুন পর্যন্ত কার্যকরের ক্ষেত্রে শিথিলতা আনা হয়েছে। বিআরটিএ কর্তৃক গাড়ির ফিটনেস, ট্যাক্স টোকেন, ড্রাইভিং লাইসেন্স প্রদান নিশ্চিত করার পর এ আইনের পুরোপুরি বাস্তবায়ন শুরু হবে। এছাড়া এ আইনের কয়েকটি ধারার অসঙ্গতি দূর করার বিষয়ে চার মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে চারটি সাব-কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামী দুই মাস পরে রিপোর্ট পেশ করবে।

আজ রোববার (২৪ নভেম্বর) বিকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা ফেরাতে গঠিত জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের প্রথম বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব কামাল উদ্দীন আহমেদ, আইজিপি ড. মোহাম্মদ জবাদ পাটোয়ারী, পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ ও নিরাপদ সড়ক চাই চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765