শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ
বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন




সড়কে শৃঙ্খলা না থাকলে উন্নয়নের মূল্য নেই : সেতুমন্ত্রী

গাজীপুর প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ১ নভেম্বর, ২০১৯

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার উপর গুরুত্বারোপ করে বলেছেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে সড়ক আইন পাস হয়েছে। সড়কে শৃঙ্খলা না থাকলে উন্নয়নের কোনো মূল্য নেই।

শুক্রবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ফোরলেন ও ফ্লাইওভার নির্মাণ কাজের পরিদর্শনের এসে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিশ্ব ব্যাংক আমাদের অর্থায়ন করছে। তাই আমরা আঁটঘাট বেঁধে নেমেছি। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। বিষয়টি প্রধানমন্ত্রী নিজে খোঁজ খবর নিচ্ছেন।

এছাড়া রাজধানীর উত্তরা থেকে গাজীপুর আসতে সাময়িক ভোগান্তির জন্য সবাইকে একটু ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

চলমান শুদ্ধি অভিযান নিয়ে ওবায়দুল কাদের বলেন, যারা সরকারি দলে এসে বিভিন্ন খারাপ কাজে জড়িয়ে পড়ছে, তাদের বিরুদ্ধে এ অভিযান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের তত্ত্বাবধানে অনুপ্রবেশকারীদের তালিকা করেছেন এবং প্রধানমন্ত্রীর কাছে এই তালিকা রয়েছে। এই নামের তালিকাটি পার্টি অফিসে এবং বিভাগীয় দায়িত্বপ্রাপ্তদের কাছে পাঠানো হয়েছে।

সারাদেশে নতুন করে সম্মেলন হচ্ছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘এতে নতুন নেতৃত্ব আসছে। বিতর্কিতরা যাতে আওয়ামী লীগের কোনো নেতৃত্বে আসতে না পারে সেজন্য সংশ্লিষ্ট নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।’

এ সময় মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুর জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম, গাজীপুর পুলিশ সুপার শামছুন্নাহার, গাজীপুর সওজের প্রকৌশলী সাইফুল ইসলাম প্রমুখ।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765