শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




‘স্বর্ণবৃষ্টি’ হচ্ছে মহাকাশে

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০১৯

মহাকাশে বৃষ্টির মতো স্বর্ণ ঝরে পড়ছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। এমনকি তারা দাবি করেছেন, পৃথিবীতে থাকা বহু মূল্যবান স্বর্ণ এবং প্লাটিনাম জাতীয় ভারী ধাতুর অধিকাংশই মহাকাশ থেকে ঝরে পড়েছে। আর এর পেছনে মূল ভূমিকা পালন করেছে ‘কিলানোভা’।

মহাকাশে দুইটি নিউট্রন তারার সংঘর্ষ বা কৃষ্ণগহ্বরের সঙ্গে কোনও নিউট্রন তারার একত্রীকরণে যে বিস্ফোরণ ঘটে, তাকেই বলা হয় ‘কিলানোভা’।

এর আগে মহাকাশ গবেষকরা এক গবেষণায় জানিয়েছেন, ২০১৬ সালে টেলিস্কোপে প্রথম ‘কিলানোভা’ ধরা পড়ে। তবে সেসময় সেটি সম্পর্কে তেমন কিছু বুঝতে পারেননি বিজ্ঞানীরা।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার সবকটি টেলিস্কোপেই সেসময় ঘটনাটি ধরা পড়ে। এরপর ২০১৭ সালের আগস্টে আরও একটি কিলানোভা টেলিস্কোপে ধরা পড়ে। তখন বিজ্ঞানীরা গামা রশ্মির বিস্ফোরণ দেখতে পান। তারা বলেন, কিলানোভার ফলে মূল্যবান স্বর্ণ এবং প্লাটিনাম এর মতো ধাতু মহাকাশে ছড়িয়ে পড়ে।

দুই কিলোনোভার পর্যবেক্ষণ মিলিয়ে সম্প্রতি একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে যুক্তরাজ্যের মান্থলি নোটিশেস অব দ্য রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সাময়িকীতে।

গবেষণা প্রতিবেদনে মহাকাশ বিজ্ঞানীরা দাবি করেন, পৃথিবীতে যত স্বর্ণ ও প্লাটিনাম রয়েছে, তা কোনো নিউট্রন তারার সংঘর্ষ থেকে পাওয়া।

গবেষণাপত্রটির লেখক ও মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞান বিভাগের সহযোগী বিজ্ঞানী এলেনোরা ত্রোজা জানান, ২০১৬ ও ২০১৭ সালের কিলানোভার সমস্ত পর্যবেক্ষণ হুবহু মিলে গেছে।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765