রবিবার, ২৪ মে ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ
পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার




স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিকালে সাক্ষাৎ করবেন ঐক্যফ্রন্টের নেতারা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: সোমবার, ২১ অক্টোবর, ২০১৯

কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে দেখতে যাওয়ার অনুমতির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে সাক্ষাৎ করবেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।

সোমবার বিকাল ৩টায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমতি দিলে ড. কামাল হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল খালেদা জিয়াকে দেখতে যাবে।

ঐক্যফ্রন্টের দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম মিন্টু এ তথ্য জানান।

মিন্টু বলেন, জেএসডির সভাপতি আ স ম আবদুর রবের নেতৃত্বে ঐক্যফ্রন্টের একটি প্রতিনিধি দল সোমবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে দেখা করতে যাবেন।

রোববার দুপুরে রাজধানীর মতিঝিলে ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেনের চেম্বারে অনুষ্ঠিত স্টিয়ারিং কমিটির সভায় খালেদা জিয়াকে কারাগারে দেখতে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।

বিএনপির মিডিয়া উইংয়ের প্রধান শায়রুল কবির খান জানিয়েছেন, এ বিষয়ে আজই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করা হবে।

সভা শেষে ড. কামাল হোসেন বলেন, ২২ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে ঐক্যফ্রন্টের সমাবেশ হওয়ার কথা রয়েছে। কিন্তু সমাবেশের অনুমতি এখনো পাওয়া যায়নি।

২১ তারিখে অনুমতি দিলে পরদিন সমাবেশ করা তো কঠিন কাজ। আমরা তো ঐকমত্যের কথা বলছি, সংঘাতের কথা বলছি না। সুতরাং কেন অনুমতি পাওয়া যাবে না। সমাবেশের অনুমতি না দেয়ার মানে তো গণতন্ত্র ধ্বংস করা।

একাদশ সংসদ নির্বাচন সম্পর্কে ওয়ার্কার্স পার্টির নেতা রাশেদ খান মেননের বক্তব্যের প্রসঙ্গে জানতে চাইলে ড. কামাল বলেন, ‘দেরিতে হলেও মেনন সত্য কথা বলেছেন। ওই নির্বাচনে কেউ ভোট দিতে পারেনি। সত্য কথা বলার জন্য মেননকে ধন্যবাদ।’

ঐক্যফ্রন্টের শরিক দল জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) নেতা আ স ম আবদুর রব বলেন, সভায় নেতারা কারাগারে খালেদা জিয়াকে দেখতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমতি দিলে ড. কামাল হোসেনের নেতৃত্বে প্রতিনিধিদল খালেদা জিয়াকে দেখতে যাবে।

আ স ম রব আরও জানান, এই সরকারের আমলে বুয়েটের ছাত্র আবরারসহ আরও যেসব হত্যাকাণ্ড ঘটেছে, তার বিচারের দাবিতে ঐক্যফ্রন্ট রক্তাক্ষরে গণস্বাক্ষর সংগ্রহ করবে। তারপর তা জাতিসংঘসহ দেশি–বিদেশি বিভিন্ন সংস্থার কাছে হস্তান্তর করা হবে।

ঐক্যফ্রন্টের আহ্বায়ক কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ঐক্যফ্রন্ট নেতা জাফরুল্লা চৌধুরী, গণফোরামের সুব্রত চৌধুরী, রেজা কিবরিয়া, বিএনপির ইকবাল হাসান মাহমুদ, জহির উদ্দিন স্বপন, নাগরিক ঐক্যর মমিনুল ইসলাম, জেএসডির তানিয়া রব ও আব্দুল মালেক রতন প্রমুখ উপস্থিত ছিলেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765