বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




স্ত্রী হত্যার দায়ে স্বামীর আমৃত্যু কারাদণ্ড, প্রেমিকার যাবজ্জীবন

ঝালকাটি প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৯

ঝালকাঠিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা দায়ে স্বামীকে আমৃত্যু কারাদণ্ড এবং প্রেমিকাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে পরকীয়া প্রেমিকাকে ১০ হাজার টাকা জরিমানা, পরিশোধ না করলে আরো দুই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রবিবার দুপুরে ঝালকাঠির জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ গাজী রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন কাঁঠালিয়া উপজেলার দক্ষিণ চেচরি গ্রামের আলম খান (৫০) ও তার প্রেমিকা একই গ্রামের পাখি বেগম (৪০)। রায় শুনে পাখি জ্ঞান হারিয়ে ফেলেন।

মামলার বিবরণে জানা যায়, কাঁঠালিয়ার দক্ষিণ চেচরি গ্রামের জেলেম খানের ছেলে আলম খানের সঙ্গে পাশের জয়কলস গ্রামের কালু সিকদারের মেয়ে বিউটি বেগমের বিয়ে হয়। বিয়ের ২২ বছর পরে আলম খান প্রতিবেশী লাল মিয়ার স্ত্রী পাখি বেগমের সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। এতে স্ত্রী বিউটি বেগম বাধা দিলে ২০১৭ সালের ৪ ফেব্রুয়ারি রাতে শ্বাসরোধে তাকে হত্যা করে স্বামী। পরের দিন তার লাশ বাড়ির পাশের কচুক্ষেত থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় স্বামী আলম খানকে গ্রেপ্তার করা হয়।

৬ ফেব্রুয়ারি নিহতের ছোট ভাই ফোরকান সিকদার বাদী হয়ে কাঁঠালিয়া থানায় একটি মামলা দায়ের করেন। থানার পরিদর্শক মো. ইউনুস মিয়া ওই বছরের ১০ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষী চলাকালীন আদালতে আত্মসমর্পণ করেন পরকীয়া প্রেমিকা পাখি বেগম। আদালত ১২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌঁসুলি আবদুল মান্নান রসুল এবং আসামি পক্ষে অ্যাডভোকেট খাইরুল আলম সরফরাজ।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765