বুধবার, ১০ জুন ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




স্কুলছাত্রীকে বন্ধুর বাড়িতে নিয়ে গণধর্ষণ, গ্রেফতার দুই

বগুড়া প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ২৭ জুলাই, ২০১৯

বগুড়ার শেরপুরে এক স্কুলছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় অভিযান চালিয়ে দুই ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধনকুণ্ডি ফুড ভিলেজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এর আগে, গণধর্ষণের শিকার ঐ স্কুলছাত্রীর বাবা গ্রেফতারকৃত দুইজনসহ মোট তিনজনকে আসামি করে শেরপুর থানায় একটি মামলা দায়ের করেন।

জানা গেছে, গত ১৭ জুলাই স্কুল ছুটির পর বিকাল সাড়ে ৩ টার দিকে ওই ছাত্রী বাড়িতে এসেই এক বান্ধবীর বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। পথিমধ্যে ঐ স্কুলছাত্রীর সম্পর্কে চাচাতো ভাই তাকে কৌশলে তার বন্ধুর বাড়িতে নিয়ে যায়। এসময় বাড়িতে কেউ ছিল না। এই সুযোগে ওই স্কুল ছাত্রীর চাচাতো ভাই ও তার দুই বন্ধু তাকে পালাক্রমে ধর্ষণ করে। পরে ঘটনাটি কাউকে না বলার জন্য ধর্ষিতাকে অস্ত্র দেখিয়ে ভয় দেখানো হয়। এ ঘটনায় তিনজনের মধ্যে দু’জনকে গ্রেফতার করা হলেও ঐ স্কুলছাত্রীর চাচাতো ভাইকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।

বগুড়ার শেরপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) বুলবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডাক্তারি পরীক্ষার জন্য শনিবার সকালে ভুক্তভোগী ওই স্কুলছাত্রীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া এ ঘটনায় গ্রেফতার হওয়া দুই যুবককে একইদিন দুপুরের দিকে আদালতে হাজির করা হলে আদালতের বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার পলাতক আসামিকে খুব দ্রুতই গ্রেফতার করা হবে বলেও জানান বুলবুল ইসলাম।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765