শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




স্কুলছাত্রীকে ধর্ষণের ভিডিও ফেসবুকে ছড়ালো ধর্ষক!

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় এক বখাটে যুবকের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণ করে ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। গত পহেলা আগস্ট সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নে বিশুতারা গ্রামে এই ঘটনা ঘটে।

অভিযুক্ত সজল মিয়া (২৫) ওই গ্রামের আওয়াল মিয়ার ছেলে। তিনি সম্পর্কে ওই স্কুলছাত্রীর চাচা হন।
এদিকে ধর্ষণের ঘটনায় গত ৯ আগস্ট ওই ছাত্রীর দায়ের করা মামলার মূল আসামি সজলকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। এর ফলে মানসিকভাবে ভেঙে পড়া ওই ছাত্রীর দিন কাটছে চরম উৎকণ্ঠায়।

মামলা সূত্রে জানা যায়, বখাটে সজলের উত্যক্তের কারণে নবম শ্রেণির ওই ছাত্রীর স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়। গত ১ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে বখাটে সজল তার সহযোগী একই গ্রামের মৃত আবেদ আলীর ছেলে সামছুল হককে (২৪) নিয়ে বিশুতারা গ্রামে ওই স্কুলছাত্রীর বাড়িতে যান। ঘরে ঢুকেই সজল ওই ছাত্রীকে ধারালো অস্ত্র দেখিয়ে ধর্ষণ করে। এই সময় সামছুল তার মোবাইল ফোনে ধর্ষণের ভিডিও চিত্র ধারণ করে। এক পর্যায়ে সজল ও সামছুলের সঙ্গে ওই ছাত্রীর ধস্তাধস্তির শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে আসলে সামছুল পালিয়ে যায়। তবে ওই ছাত্রী ও তার মা বখাটে সজলকে আটক করে। এই ঘটনার খবর পেয়ে সজলের বাবা আওয়াল মিয়া ও মা রেজিয়া বেগম ঘটনাস্থলে এসে ওই ছাত্রীর সঙ্গে সজলের বিয়ে দেয়ার কথা বলে তাকে ছাড়িয়ে নিয়ে যায়। কিন্তু পরবর্তীতে বিয়ের ব্যবস্থা না করে ‘এক সময় ছেলেরা এমন কাজ করেই থাকে, এটা কোনো বিষয় না’ বলে জানিয়ে দেয় তারা। এরপর ওই ছাত্রীকে ধর্ষণের ভিডিও চিত্র ফেসবুকে ছড়িয়ে দেয়া হয় বলে মামলার এজহারে উল্লেখ করা হয়েছে।

এদিকে ধর্ষণের ভিডিও চিত্র ফেসবুকে ছড়িয়ে পড়ার পর মানসিকভাবে ভেঙে পড়েছে ওই ছাত্রী ও তার পরিবারের সদস্যরা। আসামি সজল এখনও গ্রেফতার না হওয়ায় চরম উৎকণ্ঠায় দিন পার করছেন তারা।

সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, ওই ছেলেকে আটক করার পর বিয়ের আশ্বাস পেয়ে তাকে না ছেড়ে যদি আমাদের কাছে সোপর্দ করত তাহলে এই সমস্যাটা হতো না। আমরা চেষ্টা করছি তাকে গ্রেফতার করার জন্য।

ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান জানান, আসামিকে দ্রুত গ্রেফতারের জন্য সরাইল থানা ওসিকে নির্দেশনা দেওয়া হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765