শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




সৌদির বিচার বিভাগে এবার নিযুক্ত হচ্ছে ৫৩ নারী কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২০
 সৌদির বিচার বিভাগে নিযুক্ত হচ্ছে ৫৩ নারী কর্মকর্তা - আল জাজিরা

সৌদি আরবের বিচার বিভাগে ৫৩ জন নারী কর্মকর্তা নতুন করে নিযুক্ত হচ্ছেন। দেশটির বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের রাজকীয় এক ফরমানে এ নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সিদ্ধান্তের ফলে এই প্রথম সৌদির বিচার বিভাগে তদন্ত কর্মকর্তা হিসেবে অন্তত ৫৩ জন নারীকে নিয়োগ দেয়া হচ্ছে বলে সৌদি গণমাধ্যম আল আরাবিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে।

খবরে বলা হয়, সৌদি আরবের পাবলিক প্রসিকিউটরের জারি করা এক বিবৃতির মাধ্যমে জানানো হয়, এসব নারী কর্মকর্তাদের বিচার বিভাগের নির্দিষ্ট কিছু মামলার তদন্তের দায়িত্ব দেয়া হতে পারে। এদিকে সৌদি আরবের প্রসিকিউটর জেনারেলের মুখপাত্র ডাক্তার মজিদ আল-দেশিমানি ৫৩ নারী কর্মকর্তার নিয়োগের ব্যাপারটি নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, সবমিলিয়ে ১৫৬ জন কর্মকর্তা নিয়োগপ্রাপ্ত হয়েছেন, খুব শিগগির তাদেরকে নিজ নিজ দায়িত্ব অর্পণ করা হবে। এ নিয়োগের ফলে ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমানের বৃহৎ সংস্কার কর্মসূচী ভিশন- ২০৩০ বাস্তবায়নে আরও একধাপ এগিয়ে গেল সৌদি আরব। এর আওতায় নারীদের ব্যাপক স্বাধীনতা নিশ্চিত করতে গত বছর তাদের গাড়ি চালানোর অনুমোদনও দেয়া হয়েছে।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765