শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




সৌদিতে হামলার পর বাড়লো তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৯

সৌদি আরবের দুটি তেলক্ষেত্রে হামলার পর অপরিশোধিত তেলের দাম গত চার মাসের মধ্যে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে বিশ্বে জ্বালানি তেলের সরবরাহ ৫ শতাংশেরও বেশি কমে গেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, হামলার পর অপরিশোধিত জ্বালানি তেলের মূল্য ১৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি প্রায় ৭২ ডলার হয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির রিজার্ভ থেকে তেল ছাড়ার বিষয়টি অনুমোদন করার পর দাম আবারো কমে আসে।

গত শনিবার সৌদি আরবের রাষ্ট্রনিয়ন্ত্রিত আরামকোর তেলক্ষেত্র দুইটিতে ড্রোন হামলার ঘটনা ঘটে। এতে আগুন ধরে যায় তেলক্ষেত্রে। আবকাইক ও খুরাইস প্রদেশে অবস্থিত তেলক্ষেত্র দুইটি। এখান থেকে পুনরায় তেল উৎপাদনে আসতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে বলে জানায় সৌদি কর্তৃপক্ষ।

আরামকো বিশ্বের সবচেয়ে বড়ো তেল কোম্পানি। বিশ্বের চাহিদার ১০ ভাগ উৎপাদন করে আরামকো। সৌদির খুরাইসে বিশ্বের মোট চাহিদার ১ শতাংশ তেল উৎপন্ন হয়, আর আবকাইক তেল শোধনাগার বিশ্বের সরবরাহের ৭ শতাংশ তেল জোগান দেওয়ার ক্ষমতাসম্পন্ন।

সৌদি আরব পৃথিবীর সবচেয়ে বড় জ্বালানি তেল রপ্তানিকারক। প্রতিদিন তারা ৭০ লাখ ব্যারেলের বেশি জ্বালানি তেল রপ্তানি করে।

এদিকে তেল শোধনাগারে হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও দাবি করছেন, ইরান থেকে এই হামলা করা হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765