বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




‘সৌদিতে নারী শ্রমিক নির্যাতন রোধে চেষ্টা চালাচ্ছে সরকার’

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: বুধবার, ২ অক্টোবর, ২০১৯

বাংলাদেশ থেকে সৌদি আরবে যাওয়া নারী শ্রমিকদের নির্যাতন রোধে ও হত্যা বন্ধে সরকার প্রচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। বুধবার সিলেট জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

ইমরান আহমদ বলেন, নারী কর্মীদের নির্যাতনের বিষয়ে সৌদি আরবের আইনে হস্তক্ষেপের সুযোগ নেই। তবে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। সম্প্রতি এ বিষয়ে সৌদি সরকারের সাথে কথা হয়েছে। আগামী নভেম্বরে সৌদি গিয়ে এসব সমস্যা নিয়ে আবারও কথা বলা হবে।
অনেক রিক্রুটিং এজেন্সি নারী কর্মীদের বয়স জালিয়াতি করে উল্লেখ করে মন্ত্রী বলেন, এসব বন্ধে উদ্যোগ নেওয়া হবে।
সম্প্রতি সৌদিতে নির্যাতনে মানিকগঞ্জের এক নারী নিহত হন। তার মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে মন্ত্রী বলেন, সেখানে আইনি জটিলতা আছে। তা সমাধান হয়ে গেলে তার মরদেহ দেশে আনা হবে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765