বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ
১৩তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে রনি তানভীরের ‘হ্যালো মা’ অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা




সৈকতে লাদেনমুখো ঝিনুক পেলেন নারী

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৯

সাগর পাড়ে হাঁটতে বের হয়েছিলেন এক নারী। হঠাৎ তার সামনে দেখতে পেলেন একটি ঝিনুক। যেটি দেখতে ওসামা বিন লাদেনের মতো।

ইংল্যান্ডের ইস্ট সাসেক্সের উইনসেলসিয়া সৈকতে ভিন্ন রকম এ ঝিনুকটি দেখতে পান ডেবরা অলিভার।

এটি চোখে পড়ার পরেই তার মধ্যে আগ্রহ বাড়ে। ওই দিন ছিল ৬২ বছর বয়সী ওই ব্রিটিশ নারীর ৪২তম বিবাহবার্ষিকী। যে কারণে তিনি কিছুটা উৎসব মেজাজে ছিলেন।

ঝিনুকটি দেখেই তার মুখে হাসি ফুটে ওঠে। লাদেনের চেহারার সঙ্গে মিল থাকায় এটি নিয়ে তার মধ্যে একটা রহস্য তৈরি হয়। স্মৃতিচিহ্ন হিসেবে রেখে দিতে সেটিকে কুড়িয়ে নেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ঝিনুকটির ছবি শেয়ার করে ডেবরা জানান, সৈকতে অসংখ্য নুড়িপাথর ও ঝিনুকের ওপর দিয়ে হাঁটছিলেন তিনি। হঠাৎ দেখতে কিছুটা ভিন্ন চেহারার একটি ঝিনুক চোখে পড়ে তার। সেটি হাতে তুলে নিয়েই অবাক বনে যান ডেবরা। এতে যেন নিপুণ হাতে খোদাই করা হয়েছে লাদেনের মুখাবয়ব।

ঠাট্টার সুরে এ নারী বলেন, মজার ব্যাপার হলো- এই ‘লাদেনকেও’ সমুদ্রেই ফেলে দেয়া হয়েছে।

২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে যুক্তরাষ্ট্রের কমান্ডো হামলায় নিহত হন আল কায়েদা নেতা লাদেন। পরে তার মরদেহ আরব সাগরে ডুবিয়ে দেয়ার কথা জানায় মার্কিন প্রশাসন।

সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765