মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




সেলিমের বাসা থেকে ৮ কোটি টাকার চেক ও নগদ ৫০ লাখ টাকা উদ্ধার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৯

অনলাইন ক্যাসিনোর মূলহোতা সেলিম প্রধানের রাজধানীর বনানী এবং গুলশানের বাসা থেকে নগদ ৫০ লাখ টাকা, ৮ কোটি টাকার চেক, ২৩টি দেশের মুদ্র এবং বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার অভিযান শেষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাবের মিডিয়া উইংয়ের ডিরেক্টর সারোয়ার বিন কাসেম।
এর আগে সোমবার রাতে সেলিম প্রধানের গুলশানের কার্যালয় থেকে বিপুল পরিমাণ মদ ও দেশি-বিদেশি অর্থ উদ্ধার করা হয়। রাতেই তার গুলশান-২-এর ৯৯ নম্বর সড়কে ১১/এ বাড়িতেও অভিযান শুরু করে র‍্যাব সদস্যরা।

তারও আগে সোমবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থাই এয়ারওয়েজের ব্যাংককগামী একটি ফ্লাইট থেকে সেলিম প্রধানকে আটক করে র‌্যাব। গোপন তথ্যের ভিত্তিতে ফ্লাইট ছাড়ার আগ মুহূর্তে তাকে আটক করা হয়। পরবর্তীতে সেলিমের দেয়া তথ্যের ভিত্তিতে তার কার্যালয়ে অভিযান শুরু করা হয়।

র‌্যাব জানায়, সেলিম অনলাইন ক্যাসিনোর মূল হোতা। তিনি পি-২৪ নামে একটি অনলাইন ক্যাসিনোর মাধ্যমে অর্জিত আয় বিদেশে পাচার করে।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765