শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




‘সেটেল’ করতে গিয়ে ধরা সেটেলমেন্ট কর্মকর্তা

দিনাজপুর প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ১৭ জুলাই, ২০১৯
আটক দুইজন-নতুনবার্তা

দিনাজপুর সমন্বিত জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্মকর্তারা সদর উপজেলা সেটেলমেন্ট অফিসে অভিযান চালিয়ে সহকারী সেটেলমেন্ট কর্মকর্তাসহ দুইজনকে আটক করেছেন।

বুধবার বিকেল ৫টার দিকে শহরের কসবা মিশন রোডে সদর উপজেলা সেটেলমেন্ট কার্যালয়ে দুদক এই অভিযান চালায়। এসময় ঘুষ গ্রহণের ২০ হাজার নগদ টাকা উদ্ধার করা হয়।

আটক দুইজন হলেন- সেটেলমেন্ট কার্যালয়ের সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা স.ম আসাদুজ্জামান ফেরদৌস (৫৫) ও প্রসেস সার্ভেয়ার শহিদুল ইসলাম (৫২)।

দিনাজপুর সমন্বিত দুদক জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান জানান, দিনাজপুর সদরের উপশহর ৫নম্বর ব্লকের জামিল উদ্দীনের ছেলে শাহিন হোসেন দুদকের অভিযান করেন যে, তার একটি জমির আপীল কেস নিষ্পত্তি করে দেওয়ার লক্ষ্যে আটক দুই কর্মকর্তা ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন।

তিনি জানান, বুধবার বিকেলে ঘুষের কিছু অংশ ২০ হাজার টাকা নিয়ে আসেন শাহিন। এ সময় সমন্বিত দিনাজপুর জেলা দুদকের সহকারী পরিচালক আহসানুল কবির পলাশের নেতৃত্বে দুদকের সদস্যরা অভিযান চালিয়ে নগদ ওই ২০ হাজার টাকাসহ দুইজনকে আটক করেন।

সেটেলমেন্ট কর্মকর্তার কার্যালয় থেকে বেশ কিছু ব্যাংকের জমা বই, চেক বই ও কাগজপত্র জব্দ করা হয়েছে বলে তিনি জানান।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765