শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




সুন্দর সমাজ গড়তে মাদককে ‘না’ বলতে হবে : আ আ ম স আরেফিন সিদ্দিক

নতুন বার্তা ডেস্ক
  • প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, সুন্দর সমাজ গড়তে মাদককে ‘না’ বলতে হবে । মাদক একটা দেশ ও জাতিকে যেকোনো সময় ধ্বংস করে দিতে পারে। সর্বগ্রাসী এ মরণ নেশার কারণে তরুণ ও যুব সমাজ বিপথগামী হয়ে পড়ছে।

আজ শুক্রবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে এন্টি ড্রাগ এ্যালিয়েন্স ও ঢাকা কালচারাল রিপোটার্স ইউনিটি আয়োজিত এন্টি ড্রাগ এ্যালিয়েন্সের উপদেষ্টা ও জাতীয় প্রেসক্লাবের সদস্য রেজাউল করিম রেজার ৫৩ তম জন্মদিন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এস কথা বলেন ।

ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, মাদকের বিস্তার রোধে গণমাধ্যমকে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এ ধরনের সংবাদ প্রকাশে আরও সতর্ক হতে হবে, যাতে প্রচারের মাধ্যমে মানুষ মাদক ব্যবহারে নিরুৎসাহিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ। বিশেষ অতিথি কুদ্দুস আফ্রাদ বলেন, সংবাদপত্র যদি চায় তাহলে অনেক সমস্যার সমাধান করতে পারে। তিনি মাদক নিয়ে আরও গভীর অনুসন্ধানী প্রতিবেদন তৈরির প্রতি জোর দেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার ও এন্টি ড্রাগ এ্যালিয়েন্সের কেন্দ্রীয় কমিটির সভাপতি মিঠুন সরকার। স্বাগত বক্তব্য প্রদান করেন ঢাকা কালচারাল রিপোটার্স ইউনিটির সাংস্কৃতিক সম্পাদক সুমন চৌধুরী।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765