শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




সুন্দরবনে হরিণের চামড়া জব্দ

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ১৭ আগস্ট, ২০১৯

সুন্দরবনের কালাবগী খাল  এলাকায় শুক্রবার (১৭ আগস্ট) ভোর রাতে অভিযান চালিয়ে   একটি হরিণের  চামড়া জব্দ করেছে কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোন। তবে এ ঘটনায় তারা কাউকে আটক করতে পারেনি।

কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোনের স্টাফ অফিসার  (গোয়েন্দা)   লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মাহমুদ,বিএন   জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে কোস্টগার্ডের একটপ আভিযানিক দল নিয়মিত টহলদানের সময় সুন্দরবন সংলগ্ন কালাবগী  খাল সংলগ্ন এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি হরিণের চামড়া পাওয়া যায়। চোরা শিকারীরা হরিণ শিকার করে পাচারের সময় কোস্টগার্ড বাহিনীর তৎপরতার কারনে সেখানে হরিণের চামড়া ফেলে রেখে পালিয়ে যায়। জব্দকৃত হরিণের চামড়া  সুন্দরবনের নলিয়ান ফরেস্ট অফিসের কাছেই কোস্টগার্ড বাহিনীর উপস্থিতিতে মাটিতে পুঁতে ফেলা হয়।

কোস্টগার্ড বাহিনীর গোয়েন্দা  অফিসার লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মাহমুদ আরো জানান, চোরা শিকারীরা ও পাচারকারীরা সুন্দরবনের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রজাতির তক্ষক ও হরিণ শিকার করে ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য বিক্রয় করে থাকে যা সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় হুমকিসরুপ। তিনি আরো জানান, সুন্দরবনে অবৈধ অনুপ্রবেশকারী চোরা শিকারী ও পাচারকারীদের বিরুদ্ধে কোস্টগার্ড বাহিনী নিয়মিত অভিযান চালিয়ে যাবে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765