সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ
১৩তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে রনি তানভীরের ‘হ্যালো মা’ অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা




সুন্দরবনের ভোলা নদীতে ট্রলার মালিক নিখোঁজ

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯
প্রতিকী ছবি
পূর্ব সুন্দরবন বিভাগের গুলিশাখালী টহল ফাঁড়ি এলাকার ভোলা নদীতে মনোয়ার হাওলাদার(৪৮) নামে এক ট্রলার মাঝি কাম মালিক নিখোঁজ  হয়েছেন। রবিবার দিবাগত রাত ১ টার দিকে সে নিখোঁজ  হয়। এ সময় তিনি মোংলা থেকে কাঠ কাটিয়ে একাকি নিজের ট্রলার করে বাড়ি ফিরছিলেন। মনোয়ার বাগেরহটের মোরেলগঞ্জ উপজেলার গুলিশাখালী গ্রামের মোনাফছের হাওলাদারের ছেলে।
মনোয়ারের ২য় স্ত্রী ময়না বেগম বলেন, রাত সাড়ে ১১ টায় স্বামী মনোয়ারের সাথে ফোনে কথা হয়েছে। রাত দেড়টার পরে আর ফোন রিসিভ হয়নি। সকালে শুনতে পাই গুলিশাখালী ফরস্ট ক্যাম্পর কাছে কাঠবোঝাই ট্রলার, মোবাইল ফোন পড়ে রয়েছে।
এ সম্পর্কে গুলিশাখালী ফরেস্ট স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফছার উদ্দিন বলেন, মধ্যরাতে মনোয়ারের ট্রলারটি ভাসতে ভাসতে এসে ক্যাম্পের সামনে আটকে থাকে। ট্রলারে মনোয়ারের মোবাইল ফোনটিও পাওয়া যায়।
পরে মোরেলগঞ্জের ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও বনবিভাগের সদস্যরা বনের সম্ভাব্য এলাকায় আজ সোমবার বেলা ৯টা থেকে মনোয়ারের সন্ধানে তল্লাশি শুরু করেছে।

সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765