শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




সুনামগঞ্জ থেকে অপহৃত দুই ব্যবসায়ী বাগেরহাটে উদ্ধার,আটক ৩

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ২ আগস্ট, ২০১৯
আটক অপহরণকারীরা

ব্যবসার কথা বলে কৌশলে দুই কয়লা ব্যবসায়ীকে সুনামগঞ্জ থেকে ডেকে এনে মুক্তিপণের দাবিতে অপহরণ করার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

এ ঘটনায় বৃহস্পতিবার দিনগত রাতে জেলার মোড়েলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকার পানগুছি নদীর পাড় থেকে অপহৃত দুই ব্যবসায়ীকে উদ্ধার করা হয়েছে।

অপহরণকারীরা হলেন-পিরোজপুর জেলার দক্ষিণ ভিটাবাড়িয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে তুহিন শিকদার (২২), একই জেলার উত্তর পূর্ব মাছিমপুর গ্রামের রফিক হালদারের ছেলে পারভেজ হালদার (২৫) ও পোরগোল গ্রামের আশরাফ আলীর ছেলে আজগার আলী (৩৫)।

উদ্ধারকৃত দুই কয়লা ব্যবসায়ী হচ্ছেন-সুনামগঞ্জের তাহেরপুর উপজেলার টেকেরঘাট গ্রামের আলিমুদ্দিনের ছেলে নুরুল আলম (৩৭) ও একই উপজেলার মাটিকাটা গ্রামের মৃত আবু মিয়ার ছেলে মুসলিম মিয়া (৩৫)। অপহৃতদের উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

অপহৃত কয়লা ব্যবসায়ী নুরুল আলম বলেন, ইটভাটায় কয়লা কেনার কথা বলে চুক্তি করতে কৌশলে অপহরণকারীরা সুনামগঞ্জ থেকে আমাদের পিরোজপুর ডেকে আনে। গত ৩০ জুলাই ভোর ৫টায় আমরা পিরোজপুর এসে পৌঁছালে অপহরণকারীরা আমাদের নদীর পাড়ে নিয়ে গিয়ে নৌকায় দুইদিন আটকে রাখে। এসময় তারা আমাদের বেধড়ক মারপিট করে মুক্তিপণ দাবি করে। পরে আমাদের পরিবার থেকে পুলিশকে জানালে তারা আমাদের উদ্ধার করে।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল বলেন, ব্যবসার কথা বলে একটি চক্র ২০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে সুনামগঞ্জের দুই কয়লা ব্যবসায়ীকে অপহরণ করে। পরে সুনামগঞ্জ জেলা পুলিশ অপহরণের বিষয়টি আমাদের জানালে জেলা পুলিশের একাধিক টিম অপহৃত দুই ব্যবসায়ীকে উদ্ধারের জন্য অভিযান শুরু করে। এক পর্যায়ে বাগেরহাট শহরের এসএ পরিবহনের অফিস থেকে মুক্তিপণের টাকা তোলার সময় তিন অপহরণকারীকে আটক করা হয়। পরে পুলিশি তৎপরতায় বাকি অপহরণকারীরা দুই কয়লা ব্যবসায়ীকে ফেলে পালিয়ে যায়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765