শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




সুনামগঞ্জে লক্ষাধিক মানুষ পানিবন্দি, ঘরে কাদা

সুনামগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ১৫ জুলাই, ২০১৯

সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। সোমবার সকাল ৯ টায় সুরমা নদীর পানি বিপদসীমার ৭৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৮০ মিলিমিটার।

সুরমা নদীর পানি উপচে প্রত্যন্ত এলাকায় ঢুকা অব্যাহত থাকায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। সুনামগঞ্জ শহরের পূর্বাঞ্চলের হাছননগর, ওয়েজখালী, কালীপুর, পূর্ব নতুনপাড়া, শান্তিবাগ এলাকায় পানি ওঠেছে।

বন্যা আক্রান্ত এলাকায় জনদুর্ভোগও বেড়েছে। ঘরে কাদা, টয়লেট ডুবে আছে ও চুলোয় পানি ওঠেছে। যাতায়াত ভোগান্তি রয়েই গেছে। জেলার ছাতক, দিরাই, শাল্লা, জামালগঞ্জ ও ধর্মপাশা উপজেলার নিম্নাঞ্চলের নতুন নতুন এলাকা রোববার প্লাবিত হয়েছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ফরিদুল হক জানান, নতুন কোন এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া যায়নি। পানিবন্দির সংখ্যা এক লাখ ৪ হাজারেই আছে। দুর্গতদের জন্য বরাদ্দকৃত ৫০০ টন চালের ৪১০ টন ইতিমধ্যে বণ্ঠন হয়েছে। শুকনো খাবার ৫ হাজার কার্টুন বণ্টন হয়েছে। রোববার আরও ৪ হাজার কার্টুন এসেছে। নগদ টাকা আগে এসেছিল ৩ লাখ টাকা, বণ্টন হয়েছে আড়াই লাখ। আরও ১০ লাখ টাকা এসেছে, আগের ৫০ হাজার টাকা এবং নতুন আসা ১০ লাখ সহ সাড়ে ১০ লাখ টাকা মওজুদ আছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বকর সিদ্দিক ভুইয়া জানালেন, সুরমা নদীর পানি সোমবার সকাল ৯ টায় বিপদসীমার ৭৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। রোববার প্রবাহিত হয়েছিল বিপদসীমার ৭৮ সেন্টিমিটার উপর দিয়ে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765