শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে জন্ম-মৃত্যু নিবন্ধন উপলক্ষে আলোচনা সভা ১৩তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে রনি তানভীরের ‘হ্যালো মা’ অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ




সীমান্তে হামলায় মৃত্যুর মুখোমুখি বিএসএফ সদস্য

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: শুক্রবার, ১২ জুলাই, ২০১৯
ছবি সংগৃহীত

বাংলাদেশ-ভারত সীমান্তে গরু চোরকারবারীদের হামলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের একজন জওয়ানের ডান হাতের কব্জি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তাঁর অবস্থা বেশ গুরুতর। ভারতের গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, আহত সদস্য বিএসএফের ৬৪ নম্বর ব্যাটেলিয়নের জওয়ান আনিসুর রহমান। গরু পাচারে বাধা দেওয়ায় এ হামলা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে নিয়ে যাওয়া হয় বনগাঁ-র একটি সরকারি হাসপাতালে। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার একটি হাসপাতালে নেওয়া হয়েছে তাঁকে। চিকিৎসকেরা জানিয়েছেন, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি।

এদিকে বিএসএফ জানায়, গত ১১ জুলাই ২০১৯ ভোররাত ৩টা ৩০ মিনিটে ২৫-৩০ জনের একদল গরু চোরাকারবারী দেশীয় বোমা, দা, হাসুয়া, লাঠি ও টর্চ নিয়ে পুটখালী ২১ বিজিবি বিওপির (যশোরের বেনাপোল) বিপরীতে অবস্থিত বিওপি আংরাইলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর টহল দলের ওপর হামলা চালায়। বিএসএফ টহল দল তাদের চ্যালেঞ্জ করলেও তারা বাংলাদেশের দিকে এগোতে থাকে। জীবনের ঝুঁকি টের পেয়ে বিএসএফ কনস্টেবল আনিসুর রহমান ‘পাম্প অ্যাকশন গান’ (প্রাণঘাতী নয়) দিয়ে এক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। কিন্তু চোরাকারবারীরা তার উপর দেশীয় বোমা দিয়ে হামলা চালায়। হামলায় কনস্টেবলের ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায় ও শরীরের বিভিন্ন স্থানে স্প্লিন্টার বিদ্ধ হয়। তার শারীরিক অবস্থা আশংকাজনক।

বিএসএফের দাবি, তাদের প্রাণঘাতী নয় এমন অস্ত্র ব্যবহারের নীতির সুযোগ নিচ্ছে চোরাকারবারীরা এবং যার ফলে সীমান্তে নিয়োজিত বিএসএফ সদস্যরা গুরুতর হামলার শিকার হচ্ছে।

ভারতের গণমাধ্যমে এই হামলার খবর গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, চোরাকারবারীদের হাসলার ঘটনায় বিএসএফ জওয়ানদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765