শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




সীমান্তে গোলাগুলি: ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: সোমবার, ২১ অক্টোবর, ২০১৯

কাশ্মীরের নীলম ভ্যালিতে ভারত ও পাকিস্তানের সীমান্তরক্ষীদের মধ্যে বড় ধরনের গুলি বিনিময়ের পর সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। এদিকে, এ ঘটনায় ইসলামাবাদে ভারতীয় উপরাষ্ট্রদূতকে তলব করেছে পাকিস্তান।

রবিবার ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় উপরাষ্ট্রদূত গৌরব অহলুওয়ালিয়াকে ডেকে পাঠায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইসলামাবাদের পক্ষ থেকে সীমান্তের উত্তেজনার কথা জানানো হয়েছে উপরাষ্ট্রদূতকে।
রবিবার সকাল থেকেই সীমান্তে চলে গুলির লড়াই। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের নীলম ভ্যালিতে থাকা তিনটি জঙ্গি শিবির গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা, এমনটাই জানালেন ভারতীয় সেনা প্রধান বিপিন রাওয়াত। এই হামলায় ৬ থেকে ১০ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছেন তিনি। আরও বেশি সংখ্যক জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করেছেন তিনি।

এদিকে, পাকিস্তানি গণমাধ্যম ডন আইএসপিআর এর বরাত দিয়ে জানায়, ভারতের হামলার এক পাকিস্তানি সেনাসহ মোট সাত জন নিহত হয়েছে। এর আগে, সকালে সীমান্তে পাকিস্তানি সেনাদের হামলায় ৯ ভারতীয় সেনা নিহত হয় এবং ভারতের দুটি ব্যাঙ্কার উড়িয়ে দেওয়া হয়েছে বলে জানায় ডন।

দু’পক্ষই বিনা প্ররোচনায় অস্ত্রবিরতি লঙ্ঘন করে গোলাগুলি ছোড়ার অভিযোগ তুলেছে একে অন্যের বিরুদ্ধে।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765