বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




সীমান্তে গুলি করে বাংলাদেশি যুবক হত্যা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ৮ জুলাই, ২০১৯

চাঁপাইনবাবগঞ্জের কিরনগঞ্জ সীমান্তে সোমবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি গরুর রাখাল।

নিহতের নাম দুলাল। তিনি শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কিরনগঞ্জ গ্রামের শফিকের ছেলে।

স্থানীয়রা জানায়, রোববার গভীর রাতে দুলালসহ ৪-৫ জনের একটি দল কিরনগঞ্জ সীমান্তের ১৭৮নং মেইন পিলার সংলগ্ন এলাকা দিয়ে ভারতে প্রবেশ করে। পরে সোমবার ভোর সাড়ে ৪ টার দিকে ভারতের শুখদেবপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এ সময় দুলাল গুরুতর আহত হন। পরে সহযোগীরা দুলালকে আহতাবস্থায় নিয়ে আসার সময় তার মৃত্যু হয়। এ সময় সহযোগীরা ভারতীয় ভূখণ্ডেই দুলালের লাশ ফেলে পালিয়ে আসেন। সকালেও দুলালের লাশ সীমান্ত থেকে প্রায় ১শ গজ দূরে ভারতের অভ্যন্তরে পড়ে ছিল।

বিএসএফের গুলিতে দুলালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ওর্য়াড সদস্য কফিল উদ্দিন আহম্মেদ। এ ব্যাপারে জানতে চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসানের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765