বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ
পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার




সিলেটে যাত্রীবাহী বাস খাদে, নারী-শিশুসহ নিহত ৩

নতুন বার্তা ডেস্ক
  • প্রকাশ: শনিবার, ৯ নভেম্বর, ২০১৯

সিলেট প্রতিনিধি :

সিলেটের জকিগঞ্জে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে এক শিশু ও দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে আরো ২৫ যাত্রী আহত হয়েছেন।

আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে নারী, পুরুষ ও শিশুসহ ৫ জনকে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।

শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার বাবুরবাজার এলাকায় সিলেট-জকিগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে।

জানা গেছে, যাত্রীবাহী বাসটি বিকেলে সিলেট থেকে জকিগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। বিকেল সাড়ে ৪টার দিকে বাবুরবাজার নামক স্থানে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে উল্টে যায়। এতে এক শিশু ও দুই নারী নিহত হন। এসময় চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসে। পাশাপাশি পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার কাজ চালিয়ে আহতদের জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন।

এক শিশু ও দুই নারী নিহত হয়েছেন জানিয়ে জকিগঞ্জ থানার ওসি মীর মো. আবদুন নাসের বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তিনি হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেননি।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765