শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




সিলিকা জেল দিয়ে যেসব কাজ করতে পারবেন

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: শুক্রবার, ২৬ জুলাই, ২০১৯
Use-Of-Silica-Gel_Advice_Lifestyle_rtvonline

আমরা প্রায়ই ওষুধের বোতল, নতুন জুতা বা ব্যাগের মধ্যে ছোট আকারের একটি কাগজ থাকতে দেখি যার মধ্যে কিছু একটা আছে বলে ধরে নিই। আসলে এটা হলো সিলিকা জেল। এই উপাদানটি নির্দিষ্ট অংশের আর্দ্রতা শুষে নিয়ে তার শুষ্কতা বজায় রাখে। আমরা বেশিরভাগ সময়ই এটা ফেলে দিই। তবে সিলিকা জেল দিয়েও অনেক কাজ করা যায়। দেখে নিন সেগুলো-

ধাতব জিনিসপত্রকে মরচে ধরার হাত থেকে বাঁচাতে সিলিকা জেলের মোড়ক অত্যন্ত কার্যকর।
ঘরের আর্দ্রতায় অনেক সময় পুরনো ছবি যত্ন করে অ্যালবামে রাখা সত্ত্বেও নষ্ট হয়ে যায়। আর্দ্রতার হাত থেকে ছবির অ্যালবাম দীর্ঘদিন সুরক্ষিত রাখতে সিলিকা জেলের দুই একটি মোড়ক রেখে দিন অ্যালবামের সঙ্গে।
মুঠোফোন ভিজে গেলে কাজে লাগাতে পারেন সিলিকা জেল। নরম কাপড় দিয়ে ফোন মুছে ব্যাটারি খুলে ফেলুন। একটি জিপলক ব্যাগে ফোন ও ব্যাটারির সঙ্গে কয়েকটি সিলিকা জেলের প্যাকেট রেখে ব্যাগের মুখ বন্ধ করে দিন। সারারাত এভাবে রেখে পরদিন ফোন অন করুন।
জুতা শুষ্ক রাখতে ভেতরে সিলিকা জেলের প্যাকেট রেখে দিন।
ফাইলের কাগজপত্র শুষ্ক ও নিরাপদ রাখতে কয়েকটি সিলিকা জেলের প্যাকেট রেখে দিন।
ওষুধ ঠিক রাখতে সিলিকা জেলের মোড়ক কাজে লাগানো যায়। যে পাত্রে ওষুধ রাখেন, সে পাত্রে একটি বা দুটি সিলিকা জেলের মোড়ক রাখুন। এতে ঘরোয়া আর্দ্রতায় ওষুধ নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে না।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765