বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




সিরাজগঞ্জে ৯ মাস বয়সী শিশুকে পায়ে পিষে হত্যা করল বাবা!

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৯

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মুকন্দগাতীতে ৯ মাস বয়সী শিশু সুমাইয়া খাতুনকে তার পাষণ্ড বাবা পায়ে পিষে হত্যার পর ডোবায় ফেলে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার ভোরে উপজেলার মুকন্দগাঁতি পশ্চিমপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ঘাতক বাবা বদিউজ্জামান পলাতক রয়েছে। প্রথম মেয়ের পর দ্বিতীয় দফায় মেয়ে জন্ম নেওয়ায় ক্ষোভে শিশুটির বাবা তাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, সাত বছর আগে তাঁত শ্রমিক বদিউজ্জামানের সাথে পাবনার চাটমোহরের মির্জাপুর গ্রামের সিকেন্দার আলীর মেয়ে সুন্দরী খাতুনের বিয়ে হয়। কয়েক বছর আগে তাদের সংসারে একটি মেয়ে সন্তানের জন্ম হয়। এ নিয়ে তাদের সংসারে অসন্তোষ চলছিল। এরপর একটি ছেলে সন্তানের আশা করে আরেকটি বাচ্চা নেয় ঐ দম্পতি। কিন্তু নয় ৯ মাস আগে তাদের সংসারে আরো একটি মেয়ে জন্ম নেয়। নাম রাখা হয় সুমাইয়া খাতুন। সুমাইয়ার বয়স হয়েছিল ৯ মাস। পরপর দুটি মেয়ে জন্ম নেওয়ায় বদিউজ্জামান প্রায় স্ত্রীকে ও দুই সন্তানকে নির্যাতন করত। এমনকি প্রায়ই শিশু সুমাইয়াকে হত্যা করার কথা বলত। এ অবস্থায় শুক্রবার ভোরে ঘাতক বদিউজ্জামান শিশু সন্তান সুমাইয়ার বুকের উপর পা রেখে পিষে হত্যা করে বাড়ির পাশে ডোবায় ফেলে দিয়ে পালিয়ে যায়। সংবাদ পেয়ে সকালে লাশ উদ্ধার করা হয়। তিনি আরো জানান, শিশুটির বুকে পায়ের ছাপ স্পষ্ট রয়েছে। এতে বোঝা যায় বুকের পা দিয়ে পিষে শিশুটিকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। ঘাতক বদিউজ্জামানকে গ্রেফতারে অভিযান চলছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765