সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ
পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার




সাড়ে ৪০০ কোটি টাকার ফ্ল্যাট

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: শুক্রবার, ১২ জুলাই, ২০১৯

সুউচ্চ ও সুরম্য অট্টালিকা। আকাশছোঁয়া ভবনের সবচেয়ে ওপরের তিনটি তলায় রয়েছে মোট পাঁচটি শয়নকক্ষ। আছে সুইমিংপুল, ৬০০ বোতল ওয়াইন ভরা মদের ভান্ডার (পাব সেন্টার), ম্যাসাজ সেন্টার ও ব্যক্তিগত বাগান। সুপার ওই প্যান্টহাউসটি (ফ্ল্যাট) সম্প্রতি বিক্রি হয়েছে ৫ কোটি ৪০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৪০০ কোটি টাকার বেশি। সিঙ্গাপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত ওয়ালিক রেসিডেন্স ভবনে এটি অবস্থিত। বলা হচ্ছে, বিশ্বের সবচেয়ে দামি প্যান্টহাউসটি কিনেছেন যুক্তরাজ্যের কোটিপতি ব্যবসায়ী স্যার জেমস ডাইসন।
জানা গেছে, ৬৪ তলাবিশিষ্ট ওয়ালিক রেসিডেন্স ভবনের ৬২ থেকে ৬৪ তলা পর্যন্ত প্যান্টহাউসটির আয়তন ২১ হাজার ফুটের বেশি। যুক্তরাজ্যের বেক্সিটপন্থী ব্যবসায়ী ডাইসন গত জানুয়ারিতে নিজেদের ইলেকট্রনিক পণ্য তৈরির প্রতিষ্ঠানের প্রধান সদর দপ্তর লন্ডন থেকে সরিয়ে এশিয়ার সুপার পাওয়ার অর্থনীতির দেশ সিঙ্গাপুরে স্থানান্তরের ঘোষণা দেন। বিপুল অর্থ খরচ করে ওই প্যান্টহাউসটি কিনে নেওয়ার কথা স্বীকার করেছে ডাইসনের প্রতিষ্ঠান। এটির যৌথ মালিক ডাইসন ও তাঁর স্ত্রী। ৯৯ বছরের জন্য তাঁরা প্যান্টহাউসের মালিকানা লাভ করেন। এটি কেনার চুক্তিপত্রে সই হয় গত ২০ জুন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765