শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




সাড়ে ১৩ হাজার টাকায় ল্যাপটপ

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: শুক্রবার, ১২ জুলাই, ২০১৯

রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া তিন দিনের ল্যাপটপ মেলায় সাড়ে ১৩ হাজার টাকায় ল্যাপটপ এনেছে মার্কিন ব্র্যান্ড আইলাইফ। জেড এয়ার লাইট মডেলের নতুন ল্যাপটপটিতে রয়েছে জেনুইন উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম, ১১ দশমিক ৬ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে ও ইন্টেল প্রসেসর।

আইলাইফ ব্র্যান্ডের বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার নাসির উদ্দিন বলেন, সাশ্রয়ী দামের ল্যাপটপ দিয়ে শিক্ষার্থী ও অফিস কর্মীরা প্রয়োজনীয় সব ধরনের কাজ করতে পারবেন। গুরুত্বপূর্ণ ই–মেইল, উপস্থাপনা, ইন্টারনেট ব্রাউজিং, মাইক্রোসফট অফিসের কাজ অনায়াসে করা যাবে। ৮০০ গ্রাম ওজনের ল্যাপটপটি সহজে বহনযোগ্য। ল্যাপটপটিতে সাত থেকে আট ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। মেলায় এ ল্যাপটপের সঙ্গে উপহারও পাওয়া যাবে। এর বাইরে রায়ান্স, স্টার টেক, কম্পিউটার ভিলেজ, ড্যাফোডিল ও ডলফিন কম্পিউটারের বিভিন্ন শাখায় এ ল্যাপটপ পাওয়া যাবে।

নাসির উদ্দিন আরও বলেন, মেলায় প্রথমবারের মতো চারটি নতুন মডেলের ল্যাপটপ প্রদর্শন করছে আইলাইফ। মডেলগুলো হচ্ছে জেড এয়ার সিএক্স থ্রি, জেড এয়ার এক্স, জেড এয়ার লাইট ও জেড পিসি (অল ইন ওয়ান)। জেড এয়ার সিএক্সথ্রি মডেলের ল্যাপটপে ফুল হাই ডেফিনেশন ১৫.৬ ইঞ্চি ডিসপ্লে। ৪ গিগাবাইট র‍্যাম এবং ১ টেরাবাইটের হার্ডডিস্ক ড্রাইভের ল্যাপটপটির দাম ৩৪ হাজার টাকা। ১৩ দশমিক ৩ ইঞ্চি মাপে জেড এয়ার এক্স মডেলটিতে রয়েছে ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি এসএসডি স্টোরেজ। এর দাম ৩০ হাজার ৫০০ টাকা। ২১ দশমিক ৫ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লের জেড পিসির দাম ৪৮ হাজার টাকা।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765