শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সর্বশেষ
বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন




সালমানের সঙ্গে সিনেমা করা মানেই কী প্রেম!

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৯

সালমান খানের হাত ধরে যে ক’জন নায়িকা বলিউডে পা রেখেছেন সবার সঙ্গেই প্রেমের গুঞ্জন রয়েছে তার। সেই তালিকা থেকে বাদ পড়েননি জ্যাকুলিন ফার্নান্দেজও। ২০১৪ সালে ‘কিক’ সিনেমার মধ্য দিয়ে সালমানের সঙ্গে জুটি বাঁধেন জ্যাকুলিন। পরিচালক সাজিদ নাদিয়াদওয়ালার অ্যাকশান ধাঁচের সিনেমায় এই জুটি বেশ প্রশংসিত হয়। সেই স্বাদই পরিচালক অটুট রাখতে চাইছেন সিনেমার সিক্যুয়েলে।

‘কিক’-এর সিক্যুয়েলে সালমানের বিপরীতে নতুন নায়িকাকে দেখা যাওয়া কথা থাকলেও প্রথম সিনেমাটি বক্স অফিসে হিট হওয়ার পর নতুন নায়িকা নিয়ে কোনো ধরনের রিস্ক নিতে চাচ্ছেন না পরিচালক।

এরইমধ্যে সিনেমার চিত্রনাট্য লেখার কাজ অনেকটাই শেষ করা হয়েছে। আগামী বছরেই সিনেমার শুটিং শুরু হবে বলে জানিয়েছেন তিনি। ২০২০ সালের শেষে মুক্তি পাবে ‘কিক ২’।

আবারো সালমান-জ্যাকুলিন জুটি নিয়ে ভক্তরা বেশ উচ্ছ্বসিত হলেও অনেক কান কথাও শোনা যাচ্ছে বলিউড পাড়ায়। অনেকে বলছেন প্রাক্তন প্রেমিকার সঙ্গে আবারো কাজ করতেই এই সিনেমায় নতুন কোনো নায়িকা নেননি সালমান। জ্যাকুলিনকেও এমন প্রশ্নের মুখোমুখি হতে হয় গণমাধ্যমের সাক্ষাত্কারে।

এ প্রসঙ্গে জ্যাকুলিন বলেন, ‘আসলে এসব আলোচনা নতুন নয়। এর আগেও হয়েছে। আমি একটি বিষয়ে অবাক হই, সালমানের সঙ্গে সিনেমা করা মানেই কী প্রেম! এমন ধারণা যেন সবার মাথায় গেঁথে গেছে।’

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765