রবিবার, ২৪ মে ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ
পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার




সামনে আরও ভয়ানক দিন অপেক্ষা করছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০

করোনাভাইরাসের তাণ্ডবে বিশ্বে আরও ভয়বহ পরিস্থিতির সৃষ্টি হবে বলে হুশিয়ার করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এরই মধ্যে প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা এক লাখ ৭০ হাজার ছাড়িয়ে গেছে। ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে প্রায় ২৫ লাখ মানুষ।খবর ইয়াহু নিউজের।

তবে সাড়া ৬ লাখেরও বেশি মানুষ সুস্থ হলেও চরম বিপর্যয় আসতে এখনও বাকি বলে বিশ্ববাসীকে সতর্ক করেছে ডব্লিউএইচও।

জেনেভায় সংস্থাটির প্রধান তেদ্রোস আধানম গ্যাব্রিয়েসাস সোমবার সাংবাদিকদের বলেন, ‘বিশ্বাস করুন, আরও ভয়ানকদিন সামনে অপেক্ষা করছে। আসুন একসঙ্গে সেই পরিস্থিতি ঠেকাই। এটা এমন একটা ভাইরাস, যা এখনও মানুষ বুঝতে পারছে না।’

পৃথিবীর প্রায় সব দেশে ছড়িয়ে পড়েছে করোনা। সংক্রমণ রোধে দেশে দেশে লকডাউন, জরুরি অবস্থা, কারফিউসহ অবরুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে।

তবে সবচেয়ে বিপর্যস্ত দেশগুলোতে গত কয়েকদিনে মৃত্যুর হার কমে আসায় বিভিন্ন দেশ অবরুদ্ধ অবস্থা শিথিল করতে শুরু করেছে, এই পরিস্থিতিতে এমন কঠোর সতর্কতা দেন তেদ্রোস আধানম গ্যাব্রিয়েসাস।

এদিকে যুক্তরাষ্ট্র, ব্রাজিলসহ অনেক দেশের সরকার লকডাউন তুলে নেয়ার ঘোষণা দিয়েছে। এ নিয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে টানাপোড়েন সৃষ্টি হয়েছে তাদের।

গত কয়েকদিনে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে লকডাউন তুলে নেয়ার পক্ষে বিক্ষোভও হয়েছে, যাদের পেছনে সরকারের ইন্ধন রয়েছে বলেও অভিযোগ আছে। এরপরই ডব্লিউএইচও প্রধানের এই হুঁশিয়ারি এ

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765