বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
সর্বশেষ
এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক




সাভারে দুইজনের লাশ উদ্ধার

সাভার প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯

পৃথক ঘটনায় সাভারে এক নারীসহ দুই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে সাভারের হেমায়েতপুরের যাদুরচর ও বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সামনে থেকে তাদের লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।

পুলিশ জানায় সকালে সাভারের হেমায়েতপুরের যাদুরচর এলাকার একটি খালি যায়গায় মোস্তাফিজার রহমান নামের এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে সাভার মডেল থানার পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। লাশটি ক্ষত বিক্ষত ছিলো। নিহত ওই ব্যক্তি হেমায়েতপুরের কফিল উদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন। তার বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর থানা এলাকায়।
অন্যদিকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সামনে থেকে অজ্ঞাত (৫০) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে তার লাশ ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।
সাভার মডেল থানার (ওসি) তদন্ত জাকারিয়া হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, পুলিশ ২ জনের মৃতদেহ উদ্ধার করেছে। কিভাবে তাদের মৃত্যু হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। যারা এই হত্যার সাথে জড়িত তাদের গ্রেফতার করা হবে। এঘটনায় সাভার মডেল থানায় দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765