শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:০২ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




সাবেক স্ত্রীর আপত্তিকর ছবি ছড়িয়ে দেয়ায় স্বামী আটক

সাভার প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৯

তালাক দেয়ার পর স্ত্রীর আপত্তিকর ছবি ছড়িয়ে দেয়ার অভিযোগে তানভীর হোসেন নাঈম (২৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে আশুলিয়া থানা পুলিশ আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অবস্থান শনাক্তের পর তাকে বগুড়া সদর থানা এলাকা থেকে আটক করেছে। তানভীর বগুড়ার ফুলবাড়ী গ্রামের আবু তালেবের ছেলে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রাম কৃষ্ণ দাস জানান, ২০১৬ সালে তানভীরের সঙ্গে ওই নারীর প্রেমের সম্পর্কের মাধ্যমে বিয়ে হয়। বনিবনা না হওয়ায় চলতি বছরের আগস্ট মাসের ৯ তারিখ তাকে তালাক দেয় স্ত্রী। কিন্তু তালাক দেয়ার পর থেকেই আগের ধারণকৃত বিভিন্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে স্ত্রী ও তার পরিবারকে ব্ল্যাকমেইল করতে থাকে তানভীর। এই ঘটনায় ওই নারী বাদী হয়ে ৩০ আগস্ট আশুলিয়া থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা (৭১ নং) দায়ের করেন।
আটকের সময় তানভীরের কাছ থেকে ২টি মুঠোফোন, একটি পেনড্রাইভ ও একটি মেমোরি কার্ড জব্দ করা হয়। এছাড়া আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে বুধবার সকালে আদালতে পাঠানো হবে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু জানান, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামির অবস্থান শনাক্ত করে বগুড়া সদর থানা পুলিশকে সঙ্গে নিয়ে তাকে আটক করা হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765