শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




সাতক্ষীরায় তক্ষক পাচারের সময় আটক ৫

সাতক্ষীরা প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৯

সাতক্ষীরার তালায় একটি তক্ষক পাচারের সময় পাঁচজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা (র‌্যাব-৬)।

সোমবার সকালে তালা উপজেলার খলিশখালী ইউনিয়নের মোকসেদপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটকেরা হলেন-তালা উপজেলার খলিসখালী ইউনিয়নের মোকসেদপুর গ্রামের সুনীল চন্দ্র দাসের ছেলে উজ্জ্বল দাস (৩৩), একই উপজেলার মেশার ডাঙ্গী গ্রামের মৃত প্রাণ বৈরাগীর ছেলে সুরঞ্জন বৈরাগী (৩৯), চোমর খালী গ্রামের মৃত ইমদাদুল হকের ছেলে ইদ্রিস আলী (৪৭), দেবহাটা উপজেলার টিকেট গ্রামের মমিন মোল্লা (৪৪) ও সাতক্ষীরা সদর উপজেলার শ্রীরামপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে খায়রুজ্জামান (২৮)।

র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. শামীম সরকার জানান, মোকসেদপুর গ্রামে কতিপয় চোরাকারবারি তক্ষক বিক্রির জন্য অবস্থান করছে জানতে পেরে রোববার রাতে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে পাঁচ চোরাকারবারিকে আটক করা হয়। তাদের কাছ থেকে প্লাস্টিকের ঝুড়িতে জাল দ্বারা আবৃত একটি তক্ষক উদ্ধার করা হয়।

তিনি জানান, উদ্ধার করা তক্ষকের বাজার মূল্য ৩ লাখ ৫০ হাজার টাকা। আটক চোরাকারবারিদের পাটকেলঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765