শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




সাতক্ষীরায় ডেঙ্গুতে মাদরাসা ছাত্রের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
  • প্রকাশ: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০১৯
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নিহত মাদ্রাসা ছাত্র আলমগীর গাজী (১৪)

সাতক্ষীরায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আলমগীর গাজী (১৪) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে খুলনায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আলমগীর গাজী সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার শ্রীকলা গ্রামের সিরাজুল গাজীর ছেলে।

আলমগীর গাজীর ভাই সুজন গাজী জানান, যশোরের একটি মাদরাসায় আলমগীর লেখাপড়া করত। ঈদের ছুটিতে বাড়িতে আসার পর গত ১৯ আগস্ট তার ডেঙ্গু ধরা পড়ে। তখন তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবণতি হলে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে রেফার্ড করা হয়। সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার সকালে তাকে খুলনায় পাঠানো হয়। খুলনার গাজী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে আলমগীরের মৃত্যু হয়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান জানান, গত ১৯ আগস্ট বিকেলে ডেঙ্গুতে আক্রান্ত আলমগীর গাজীকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবণতি হলে আজ সকালে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে রেফার্ড করা হয়।

সাতক্ষীরা সদর হাসপাতালের অফিস সহায়ক আনোয়ারুল ইসলাম জানান, দুপুর ১টার দিকে আলমগীর গাজীকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার্ড করা হয়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765