শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




সরকার বুলবলে ক্ষতিগ্রস্থদের পাশে থাকবে: বাগেরহাটের জেলা প্রশাসক

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ১১ নভেম্বর, ২০১৯

বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ বলেছেন, ঘূর্ণিঝড় বুলবলের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সরকার এ ক্ষতি পুশিয়ে দিতে না পারলেও ক্ষতিগ্রস্থদের পাশে থাকবে। ঝড়ের দিন থেকেই সরকারি কর্মকর্তারা নির্ঘুম রাত কাটাচ্ছেন। জরুরি ত্রান সহায়তা দেওয়া শুরু হয়েছে। সোমবার রাত ৭টার দিকে মামুনুর রশিদ বাগেরহাটের মোরেলগঞ্জে ভরাঘাটা এলাকায় ঝড়ে ক্ষতিগ্রস্থ ৩‘শ পরিবারের মাঝে খাদ্র্যসামগ্রী বিতরণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান, সহকারি কমিশনার(ভূমি) রঞ্জন চন্দ্র দে, থানার ওসি কেএম আজিজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নাসির উদ্দিন, প্রেস ক্লাব সভাপতি মেহেদী হাসান লিপন, সাধারণ সম্পাদক মশিউর রহমান মাসুম, ইউনি সদস্য আসাদুজ্জামান বিপু এ সময় উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক ত্রান সামগী বিতরণ শেষে পল্লী বিদ্যুৎ ডিজিএমকে এ উপজেলার সর্বত্র যে কোন মূল্যে ১২ঘন্টার মধ্যে বিদ্যুৎ সংযোগ চালু করার নির্দেশ দেন।

মোরেলগঞ্জে জরুরি সহায়তার জন্য ১৩০ বান্ডিল ঢেউটিন ও ৪০ মেট্রিক টন চাল মজুদ বিতরণের অপেক্ষায় রয়েছে বলেও জেলা প্রশাসক জানান।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765