শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




সম্মেলন শেষে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল যুবলীগ কর্মীর

সাতক্ষীরা প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০১৯

সাতক্ষীরার শ্যামনগরে যুবলীগের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল-ইঞ্জিনভ্যানের মুখোমুখি সংঘর্ষে নুরনগর ইউনিয়ন যুবলীগ সদস্য মোস্তাফিজুর রহমান (২৪) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শ্যামনগর উপজেলার চালতেঘাটা ব্রিজ সংলগ্ন মূল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোস্তাফিজুর রহমান শ্যামনগর উপজেলার নুরনগর ইউনিয়নের সৈয়াদালীপুর গ্রামের আবু মুসার ছেলে।

সাতক্ষীরা জেলা পৌর যুবলীগের আহ্বায়ক মনোয়ার হোসেন অনু জানান, কালিগঞ্জে যুবলীগের সম্মেলন ছিল। সম্মেলন শেষে একটি মোটরসাইকেলে মোস্তাফিজসহ তিনজন বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে চালতেঘাটা ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইঞ্জিনভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা তিনজন মারাত্মক আহত হলে তাদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পথে মোস্তাফিজের মৃত্যু হয়। অন্য দুইজনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হুদা জানান, পুলিশ দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ইঞ্জিনভ্যান জব্দ করেছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765