শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




সকালে গ্রেপ্তার, রাতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত

রাজবাড়ি প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৯

রাজবাড়ীতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আ. রহিম (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার চন্দনী ইউনিয়নের কালিবাড়ি এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

নিহত আ. রহিম সদর উপজেলার ধুলদিজয়পুর গ্রামের হাসমতের ছেলে। পুলিশের দাবি, তিনি ডাকাতদলের সদস্য ছিলেন। ঘটনাস্থল থেকে দুইটি ওয়ান শুটারগান ও ৯টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে বলেও দাবি করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।

রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদারের ভাষ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার সকালে রহিমকে গ্রেপ্তার করে রাজবাড়ী থানা পুলিশ। এরপর রাত আড়াইটার দিকে তাকে নিয়ে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের কালিবাড়ি এলাকায় যায় পুলিশের একটি দল।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রহিমের ডাকাতদলের সদস্যরা পুলিশকে লক্ষ করে গুলি করে। পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় রহিম ডাকাতকে উদ্ধার করে রাজবাড়ী হাসপাতালে নেওয়া হয়। এ সময় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, ঘটনাস্থল থেকে দুইটি ওয়ান শুটারগান ও ৯টি গুলির খোশা উদ্ধার করা হয়েছে। রহিম ডাকাতের বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ ৯টি মামলা রয়েছে বলে জানান তিনি।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765