শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




সকলের সহযোগীতায় ঘূর্নিঝড় বুলবুলে ক্ষতি কাটিয়ে উঠতে হবে – বিভাগীয় কমিশনার

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯

খুলনা বিভাগীয় কমিশনার ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার বলেছেন, সকলের সহযোগীতায় ঘূর্নিঝড় বুলবুলে ক্ষতি কাটিয়ে উঠতে হবে। প্রকৃত ক্ষতিগ্রস্থরা যেন সরকারী সহায়তা পায় সেদিকে প্রশাসন ও জনপ্রতিনিধিদের খেয়াল রাখতে হবে। শুক্রবার বিকালে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বাগেরহাট জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদের সভাপতিত্বে বক্তব্য দেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার হাবিবুল হক খান, মোরেলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহ-ই আলম বাচ্চু, ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ, শরনখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহীন, ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আকতারুজ্জামান বাচ্চুসহ সরকারি কর্মকর্তাবৃন্দ।

মতবিনিময় সভায় জেলার সকল সরকারী দপ্তরের কর্মকর্তা, সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জনপ্রতিনিধিসহ গনমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে ঘূর্নিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্থ বাগেরহাটে বিভিন্ন এলাকায় পরিদর্শন ও ক্ষতিগ্রস্থদের ত্রান সামগ্রী বিতরন করেন।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765